একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গতকাল রোববার একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামের মনসুর আলীর সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের দীর্ঘদিন ধরে একটি পুকুরের মালিকানা নিয়ে বিরোধ চলছে। গতকাল দুপুরে মনসুর আলীর লোকজন পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল হাসেমের পক্ষের আবদুল মতিন, মনির হোসেনসহ কয়েকজন চাপাতি, হকিস্টিক, লাঠি ও রড নিয়ে হামলা চালান। তাঁরা মনসুর আলীর মেয়ে রহিমা বেগম, নূরবানু, মেয়ের জামাই তমিজ উদ্দিন, আবুল কালাম ও মোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় রহিমা বেগম থানায় মামলা করেছেন।