একই বাড়ি থেকে ওলামা লীগ ও জামায়াতের ১৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গোপন বৈঠক করার সময় একই বাড়ি থেকে ‘আওয়ামী ওলামা লীগে’র এক নেতাসহ জামায়াতের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওলামা লীগের ওই নেতার নাম আক্তারুজ্জামান (৫২)। তিনি জেলা ওলামা লীগের সহসভাপতি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করার সময় তাঁরা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ দাবি করেছে।
জামায়াতের গ্রেপ্তার হওয়া ১৭ নেতা-কর্মীর মধ্যে ১৩ জনই নারী। তাঁদের একজন তাহেরা খাতুন (৪৮) জামায়াতের রোকন (সদস্য)। তাঁর বাড়ি সদর উপজেলার শাখারীপাড়ায়।