প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বুধবার মধ্যরাতে ৪০০ গ্রাম ওজনের সোনাসহ মামুন আহমেদ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর থানা জানায়, মালয়েশিয়ার একটি উড়োজাহাজে করে মামুন বুধবার মধ্যরাতে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাঁর শরীর তল্লাশি করে ১০০ গ্রাম করে ওজনের চারটি সোনার বার উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।