প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে গতকাল রোববার অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন মুশুলি ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম উন্নয়ন সমিতির ব্যবস্থাপক। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জারমীন সুলতানা জানান, রফিকুল সমিতির ১২ জন সদস্যের কাছ থেকে ১৪ হাজার ৪০০ টাকা নিয়ে তা তহবিলে জমা করেননি। গতকাল তাঁকে উপজেলা পরিষদ চত্বরে দেখা গেলে সমিতির অর্থ ফেরত দিতে বলা হয়। এ সময় রফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সমিতির সদস্যরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।