একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের পানিতে বিষ ঢেলে মাছ শিকার করার অভিযোগে গতকাল শনিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নুরু নামে (৩২) এক ব্যক্তিকে আটক করেছেন বনকর্মীরা। বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জের কর্মকর্তা মকবুল হোসেন জানান, দুপুরে রাঙ্গাবালীর মাদারবুনিয়া চরে বন বিভাগের বনাঞ্চলের খালের পানিতে কীটনাশক ঢেলে মো. নুরু ও তাঁর সঙ্গীরা মাছ শিকার করছিলেন। এ সময় বন বিভাগের প্রহরীরা কীটনাশকের বোতলসহ নুরুকে আটক করেন। তাঁর সঙ্গীরা পালিয়ে যায়। আটক নুরু রাঙ্গাবালীর মাদারবুনিয়া গ্রামের বাসিন্দা।