প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তে টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেল, ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া ব্যক্তির নাম সোহেল রংন্দি (২৬)। তিনি দুর্গাপুর উপজেলার দাহাপাড়া গ্রামের বিনোদ সাংমার ছেলে। দুর্গাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে চারটার দিকে ১১৫৫ নম্বর সীমান্ত পিলারের ৫০০ গজ দূর দিয়ে একটি নতুন মোটরসাইকেলে করে ২০ বোতল মদ নিয়ে তিনজন যাচ্ছিলেন। এ সময় বিজিবির সদস্যদের দেখে মোটরসাইকেল ফেলে দুজন দৌড়ে ভারতের সীমান্তের দিকে পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা অপরজনকে আটক করে।