একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রুহুল আমিন উপজেলার শালখুরিয়া (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাকিম আজাদ বলেন, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ শালখুরিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি ভটভটিসহ রুহুল আমিনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ভটভটি থেকে ওই ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।