একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওহেদাবাদ গ্রামে মারধরে আহত পান্না গাজী (২৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় গ্রামের একটি চায়ের দোকানে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন নিয়ে পান্না গাজীর সঙ্গে পাশের উত্তর মিরুখালী গ্রামের মো. ইব্রাহিমের ঝগড়া হয়। একপর্যায়ে ইব্রাহিম কাঠ দিয়ে পান্নার মাথায় আঘাত করেন। পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|