প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের এ টি এম শামসুদ্দিন ওরফে শামসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহ চৌরাস্তা এলাকা থেকে শামসুদ্দিনকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের আবদুর রাজ্জাক মুন্সির ছেলে শামসুদ্দিন (৬০)। তাঁর ও তাঁর বড় ভাই মো. নাসিরউদ্দিনের (৬২) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন গত বুধবার তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলির কার্যালয়ে জমা দিয়েছে।