একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গতকাল আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি, ছোরা, ৫০ গ্রাম গানপাউডার ও শতাধিক মার্বেল রয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কামালের বাড়ি ঘেরাও করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে ঘর তল্লাশি করে উল্লিখিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ কামালের স্ত্রী সাহিদাকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।