প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে গতকাল রোববার দুপুরে মো. অলি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, অলির বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকার আমিন জুয়েলার্সে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।