একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে স্কুলছাত্র আসিফ ইকবালকে অপহরণের দেড় মাস পর সন্দেহভাজন অপহরণকারী নাঈম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াজোরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। নাঈমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই তোফাজ্জল হোসেন জানান, অপহরণের মূল হোতা নাঈমকে ধরতে নানা কৌশল নিতে হয়েছে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|