একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গত শুক্রবার এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শোলধারা গ্রামের আবদুল লতিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী একা একটি নৌকায় ঘুরছিল। এ সময় পূর্বপরিচিত আবদুল লতিফ তাকে নৌকায় পার করতে বলেন। লতিফ নৌকায় উঠে ফুসলিয়ে শিশুটিকে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে লতিফকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ লতিফকে আটক করে। ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, লতিফের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।