একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফুলেরতল বাজার থেকে গত বৃহস্পতিবার ৫০০ টাকার নয়টি জাল নোটসহ লিটন চন্দ্র দাস (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার মধ্য হিঙ্গাজিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, একদল পুলিশ বৃহস্পতিবার রাত আটটার দিকে ফুলেরতল বাজারে অভিযান চালিয়ে লিটনের কাছে ৫০০ টাকার নয়টি জাল নোট পায়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|