প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছরের এক মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবদুস সবুর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল রোববার পুলিশ সবুরকে গ্রেপ্তার করে। ওই মেয়েটিকে পুলিশ সবুরের বাড়ি থেকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ২৯ অক্টোবর মেয়েটিকে অপহরণের অভিযোগে গত বুধবার মেয়ের বাবা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সখীপুর থানার এসআই আবদুস সামাদ বলেন, গতকালই সবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।