একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৩) তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত শুক্রবার অলি হাওলাদার (২৫) নামের তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে অলি হাওলাদার উত্ত্যক্ত করে আসছিলেন। গত বৃহস্পতিবার মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে অলি জোর করে তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে অলি তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় শুক্রবার রাতে মেয়েটির বাবা চারজনের বিরুদ্ধে মামলা করেন।