একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আবদুল করিম ওরফে হারিজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। গত সোমবার রাত একটায় বগুড়া সদরের শাকপালা এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ২০০৫ সালে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবদুল করিমকে গ্রেপ্তার করেছিল। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।