একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল রোববার বিকেলে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দেবখণ্ডা গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও গাইবান্ধা শহরের খাঁপাড়ার মেহেদী হাসান (৩২)। পুলিশ জানায়, দুপুরে মাদক ব্যবসায়ী শহিদুল হাকিমপুর থেকে দুটি ব্যাগে ওই ১০০ বোতল ফেনসিডিল মেহেদী হাসানের কাছে পৌঁছে দেওয়ার জন্য তুলসীঘাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। খবর পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ও আবদুর রউফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বেলা তিনটার দিকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সদর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।