একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নুর আলম ওরফে খোকন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের সিংয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারের সময় পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি এলজি উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, অস্ত্র মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।