একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মো. জসিম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার শিংনগর গ্রামে। বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান বলেন, সকাল পৌনে সাতটার দিকে শিবগঞ্জের বাররশিয়া গ্রামে রাস্তা থেকে মো. জসিমকে ৫ হাজার ৮০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সদর উপজেলার বেলেপুকুর এলাকা থেকে ৪৫০ বোতল দেশি মদ ও শিবগঞ্জের জমিনপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।