একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম কাইয়ুম মিয়া (৬৫)। গত সোমবার রাতে নরসিং এলাকা থেকে তাঁকে ধরা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি জিন্নাত আলী বলেন, কাইয়ুমের বাড়ি নরসিং মরনেয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।