একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে গতকাল বুধবার ভোরে চার মাদকসেবীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় ওই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, দুই বোতল দেশি মদসহ তোজাম্মেল হক, গাঁজা সেবনের সময় আবদুর রহিম, মতিবুর রহমান ও আনারুল ইসলামকে আটক করা হয়। পরে আদালত তোজাম্মেলকে এক মাস এবং রহিম, মতিবুর ও আনারুলকে তিন মাস করে কারাদণ্ড দেন। এ ছাড়া তিন গ্রাম হেরোইনসহ আটক মরিয়ম বেগমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।