একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৪৫) গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, রফিকুলের বিরুদ্ধে নাটোর ও রাজশাহীতে নাশকতা, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধাদানসহ ডজন খানেক মামলা রয়েছে। ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় তিনি পুলিশের রাজশাহী শহরের উপপরিদর্শক (টিএসআই) জাহাঙ্গীর হোসেনকে কাজে বাধাদান ও তাঁকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। সদর থানার ওসি মশিউর রহমান বলেন, গতকাল সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।