প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারে গত সোমবার রাতে র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি ও একাধিক মুঠোফোনের সিম কার্ড উদ্ধার করা হয়। মোহাম্মদ হোসেনের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম পাঠানতোলা গ্রামে। ওই রাতেই মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।