একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে গতকাল শনিবার দুপুরে বাচ্চা চুরির সময় হুমায়ুন (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। তাঁর বাড়ি জামালপুরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হুমায়ুন রোগী সেজে হাসপাতালে ভর্তি হয়ে এক নবজাতককে চুরির চেষ্টা করেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত সেবিকারা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হাসপাতাল থেকে বাচ্চা চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি কিছুটা অসুস্থ থাকায় হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।