প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে তুলে দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামের রুবেল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের ছবি বিকৃত করে ফেসবুকে তুলে দেন গত সোমবার বিকেলে। বিষয়টি স্থানীয় যুবলীগ কর্মী আশিক মাহামুদের নজরে এলে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রুবেলের বিরুদ্ধে থানায় মামলা করেন। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।