প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের চৌগাছা উপজেলার কারিগরপাড়া এলাকায় বসতবাড়ির ছাদে গাঁজা চাষ করার মো. তাহাজ্জত (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাহাজ্জত কারিগরপাড়ার আকবর আলীর ছেলে। থানার পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গত বৃহস্পতিবার রাতে তাহাজ্জতের বাড়িতে অভিযান চালায়। তাঁর বসতবাড়ির ছাদের ওপর থেকে নয়টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। তাহাজ্জতকে আটক করে থানায় আনা হয়।