প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কলেজছাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের অভিযোগের মামলায় মানিক হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান জানান, খবর পেয়ে রাজশাহীর বাঘায় পালিয়ে যাওয়ার সময় মানিককে গ্রেপ্তার করা হয়। উপজেলার দুই কলেজছাত্রী গত বৃহস্পতিবার রহিমানপুর গ্রামের কাওসার ও তার গণধর্ষণ করে ও তা মুঠোফোনে ধারণ করে।