একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়া থেকে রফিকুল ইসলাম ওরফে শান্ত (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দঘাট থানার এএসআই হিরন কুমার বিশ্বাস বলেন, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রফিকুল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার সঙ্গে সম্পৃক্ত। তিনি লাল পতাকার রবি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং এ অঞ্চলের সামরিক কমান্ডার হিসেবে পরিচিত। তাঁর নামে গোয়ালন্দ, রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি, ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।