একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর থেকে কষ্টিপাথরসহ গতকাল মঙ্গলবার দুপুরে নিলোৎপল রায় (৪১) নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব। নিলোৎপলকে সোনারগাঁ থানায় সোপর্দ করে মামলা করেছে র্যাব। এজাহারে বলা হয়েছে, জয়রামপুর গ্রামের বাসিন্দা নিলোৎপল রায় চোরাচালানের জন্য ১৬ দশমিক ৩৩ কেজি ওজনের কষ্টিপাথর তাঁর হেফাজতে রেখেছেন। ওই পাথরের মূল্য তিন কোটি টাকা।