একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত রোববার চোরাই মালসহ মাধব চন্দ্র ঘোষ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার ঝাউগড়া গ্রামের নিপুর বাড়ি থেকে চোরেরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। গত রোববার রূপগঞ্জের গাউছিয়া বিপণিবিতানের দোতলায় লোকনাথ জুয়েলার্সে অভিযান চালিয়ে চুরি হওয়া ছয় ভরি ১০ আনা স্বর্ণালংকারসহ মাধবকে গ্রেপ্তার করে পুলিশ।