একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার বাজিতপুর মোড়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সুমন রায় (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সুমন সদর কোতোয়ালি থানার রাজাপুকুর গ্রামের ধিরু রায়ের ছেলে। পুলিশ জানায়, বাজিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সুমনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সুমন ফুলবাড়ীর লাভলি ফুড ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন।