একজন বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গতকাল বুধবার নকলের অভিযোগে কুতুবদিয়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় নকলের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষায় নকলের দায়ে একজন শিক্ষার্থী বহিষ্কার হওয়া ছাড়া অন্য সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম