একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া এলাকা থেকে গতকাল সকালে ২০০ গ্রাম গাঁজাসহ মাকসুদা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বিকেলে তাঁকে ইউএনও হাসান মূর্তাজা মাসুমের কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাকসুদাকে মাদক বিক্রির অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন। তিনি সাটুরিয়া এলাকার শরীফ উদ্দিনের স্ত্রী। শরীফ মাদকের মামলায় কারাগারে আছেন। ইউএনও জানান, ওই নারী যে অপরাধ করেছেন, সে জন্য তাঁকে কারাদণ্ডই দেওয়া হতো। কিন্তু তাঁর এক মাস বয়সী কন্যাসন্তান আছে। এই বিবেচনায় তাঁকে কারাদণ্ড না দিয়ে অর্থদণ্ড করা হয়েছে।