একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে স্কুলছাত্রী মাসুদা আক্তারকে অ্যাসিড নিক্ষেপের দায়ে এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। দুই আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। আজ বুধবার রংপুরের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। 
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম আরিফুল ইসলাম (২২)। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন আলাল (২৩) ও দুলাল (২৪)। এই মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালে শহরের বাবু খাঁ এলাকায় নিজ বাড়িতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়ে দুই চোখ হারায় মাসুদা। সে এখন শহরের সমাজকল্যাণ বিদ্যাবীথি স্কুল ও কলেজে দশম শ্রেণিতে পড়ছে। তাঁর পাশে দাঁড়িয়েছে প্রথম আলো। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে তাঁকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এই বৃত্তির আওতায় সে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিতে প্রতি মাসে এক হাজার টাকা পাবে।