একিউআইএসের বাংলাদেশি প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশি প্রধান সমন্বয়ক, উপদেষ্টা ও ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের ছুরি এবং প্রশিক্ষণ ও জিহাদি বইপত্র উদ্ধার করারও দাবি করা হয়েছে।
র্যাবের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মুফতি মাইনুল ইসলাম একিউআইএসের বাংলাদেশি প্রধান সমন্বয়ক এবং মাওলানা জাফর আমিন উপদেষ্টা। বাকি ১০ জন সংগঠনটির সক্রিয় সদস্য।
আজ বেলা ১২টায় সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র্যাব।