এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজীনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে রাজধানীর বংশালের একটি বাসা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বাড়ি উত্তর কাজীনগর গ্রামে। তিনি তিন ভাই হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আনোয়ারকে থানায় আনা হয়েছে।