এটিএম কার্ড জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার এক লাখ এটিএম কার্ড জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কার্গো ভিলেজ এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে ২ নম্বর গেটের সামনে ট্রলিতে রাখা একটি বাক্সে এক লাখ এটিএম কার্ড পাওয়া যায়। এসব কার্ডের ওপর ‘সিটি ব্যাংক’ লেখা রয়েছে। তবে এর কাগজপত্রে আমদানিকারকের নাম-ঠিকানা ছিল ভুয়া। কার্ডগুলো আমদানিতে প্রায় ৪০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। প্রকৃত আমদানিকারককে খুঁজে বের করার চেষ্টা চলছে।