এটিএম জালিয়াতি: ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংকের গুলশান শাখা থেকে ৩ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই ব্যবসায়ী হলেন আবুল হাসনাত। তিনি একটি চার তারকা হোটেলের মালিক।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ ধারণা করছে, এ জালিয়াতির সঙ্গেও জার্মানির নাগরিক পিওতর সিজোফেন এবং ট্রাভেল এজেন্সির কর্মচারী আবু হায়দার জড়িত।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সর্দার গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আবুল হাসনাতকে আদালতে পাঠানো হয়েছে।