এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের দারুস সালাম টাওয়ারের নিচতলার একটি এটিএম বুথ থেকে নিরাপত্তাকর্মী আবদুল সালেকের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই এটিএম বুথটি এবি ব্যাংকের। আবদুল সালেকের বাড়ি পটুয়াখালীর বাউফলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে দারুস সালাম টাওয়ারের নিচে একটি এটিএম বুথের ভেতর থেকে নিরাপত্তাকর্মী আবদুল সালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বেলা ১১টা থেকে ১টার মধ্যে বুথের ভেতর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিরাপত্তাকর্মী আবদুল সালেক হয়তো মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পরই বিস্তারিত জানা যাবে।