এডিসির বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) আলেয়া খাতুনের বাসায় গত মঙ্গলবার গভীর রাতে চুরি হয়েছে। রাত দুইটার দিকে বাসার পেছনের জানালা ভেঙে ঘরের ভেতর ঢুকে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার এবং ৫৪ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। গতকাল বুধবার সকালে আলেয়া খাতুন দেখতে পান, ঘরের পেছন দরজা খোলা। খবর পেয়ে জেলা প্রশাসক আবদুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।