প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার এম হাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এনবিআরের এক আদেশে হাফিজুরকে বরখাস্তের বিষয়টি কার্যকর করা হয়েছে।
হাফিজুরের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত হাফিজুর দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।