এনবিআরের সাবেক চেয়ারম্যানের গাড়িবহরে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার উপজেলার কড়ইয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সোমবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত কচুয়ার হাশিমপুর গ্রামে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ মানববন্ধন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কচুয়া উপজেলা কড়ইয়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় একদল দুর্বৃত্ত গোলাম হোসেনের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় গতকাল বিকেলে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হক বলেন, গতকাল রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।