এনার্জি ড্রিংক জব্দ, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনার্জি ড্রিংক জব্দ ও তিনজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার গৌরনদী বাসস্ট্যান্ড ও বন্দর থেকে এগুলো জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান গৌরনদী বাসস্ট্যান্ডের নিউ বনলতা এন্টারপ্রাইজে অভিযান চালান। দোকান থেকে তাঁরা বিদেশি নন-অ্যালকোহলিক ১৯ ক্যান বেভারিয়া, ২২ ক্যান ওটিনেজার, ১৬ ক্যান হর্সসহ বিভিন্ন ব্র্যান্ডের আট হাজার ৫০০ টাকার এনার্জি ড্রিংক জব্দ করেন। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার বিকাশ দাসকে আটক করা হয়।
মিজানুর রহমান জানান, গত ১৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিদেশি নন-অ্যালকোহলিক মজুত ও বিক্রি অবৈধ ঘোষণা করা হয়। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় অধিদপ্তরের গৌরনদী পরিদর্শক রায়হান আহম্মেদ খান দোকানের ম্যানেজার বিকাশ দাস, ঢাকার চকবাজারের আমদানিকারক মেসার্স আনসার স্টোরের মালিক আনসার উদ্দিন ও পরিবেশক ঢাকা সার্কুলার রোডের কানসার্ট ইন্টার ম্যানেজার শামছুল হককে আসামি করে একটি মামলা করেন।
তবে ব্যবসায়ীরা জানান, এই প্রজ্ঞাপন জারির বিষয়টি কেউই জানেন না।
অন্যদিকে মঙ্গলবার রাতে গৌরনদী বন্দর থেকে একই পণ্যসহ দুই দোকানদারকে আটক করা হয়। রায়হান আহম্মেদ খান জানান, জব্দকৃত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।