এপ্রিলে ১০৯টি ধর্ষণের ঘটনা, গণধর্ষণ ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, গত এপ্রিল মাসে ১০৯টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৭ জন। এপ্রিলে ধর্ষণের পর হত্যা করা হয় দুজনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে।

মহিলা পরিষদের প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। ১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৪৬৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়।

গতকাল মঙ্গলবার মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, এপ্রিলে শ্লীলতাহানির শিকার হয় তিনজন। যৌন নির্যাতনের শিকার হয় ১৮ জন। অ্যাসিডদগ্ধ হয়েছে ছয়জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে পাঁচটি, এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে একজনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ২০ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হয়। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয় ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে। বিজ্ঞপ্তি।