এবার চিকিৎসকের বাড়িতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে গত বুধবার রাতে হোমিওপ্যাথিক চিকিৎসক ওয়াদুদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওয়াদুদের স্ত্রী কুলসুম জানান, দিবাগত রাত দুইটার দিকে সদর দরজার তালা কেটে ডাকাতেরা বাড়ির ভেতরে ঢোকে। শাবল দিয়ে ছিটকিনি খুলে অস্ত্রের মুখে সবার হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ৪০ হাজার টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার বলেন, ডাকাতির কথা শোনা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।