এবার টেকনাফের জঙ্গলে মিলল ৪ লাখ ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি জঙ্গলের ভেতর থেকে এবার ৪ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে সাইরং খালসংলগ্ন জঙ্গলের ভেতর দুটি বস্তায় এসব ইয়াবা বড়ি পাওয়া যায় বলে কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে একটি দল শনিবার রাতে স্থলবন্দর এলাকায় টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে সাইরং খালসংলগ্ন জঙ্গলে কয়েকজন লোকের চলাচল নজরে আসে তাদের। এ সময় টহল দলটি তাদের ধাওয়া করে। ওই লোকগুলো দুটি বস্তা ফেলে জঙ্গলের গভীরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তা দুটি উদ্ধার করেন। এর ভেতরে ৪ লাখ ইয়াবা বড়ি ছিল।