এবার ভিন্ন নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধের নির্দেশের পর বেসরকারি টেলিভিশন চ্যানেল সিক্সটিন লোগো পাল্টিয়ে ইংরেজি অক্ষর ‘কে’ লোগো ব্যবহার করে সম্প্রচার অব্যাহত রেখেছে। অবৈধভাবে চলা চ্যানেলটি বন্ধ করার জন্য গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় নির্দেশ দেয়। এরপর চ্যানেলটির ওয়েবসাইটেও লোগো পরিবর্তন করা হয়। ‘চ্যানেল কে’ নামে সম্প্রচার করার বিষয়ে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, এটা আরও বেআইনি ও বড় অপরাধ। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক