প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিন আগে সাবানের ভেতরে মিলেছিল সোনা। এবার পাওয়া গেল মলমের কৌটায়। গতকাল শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করার সময় সোনা থাকার বিষয়টি ধরা পড়ে। উদ্ধার করা সোনার ওজন ৩৫০ গ্রাম। এর মূল্য প্রায় ১২ লাখ টাকা। বিমানের যাত্রী সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজু মিয়ার লাগেজ স্ক্যান করে ৩৫০ গ্রাম সোনার তিনটি বার পাওয়া যায়। এগুলো তিনটি ব্যথানাশক ‘ভিক্স’ কৌটার মধ্যে ছিল। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মুবিন বলেন, বিধি অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে ২০০ গ্রাম সোনা নিয়ে আসতে পারেন। কিন্তু ওই যাত্রী অতিরিক্ত ১৫০ গ্রাম সোনা এনে বিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। তবে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।