এবার মুদির দোকানে ইয়াবা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় মুদি দোকান থেকে পাঁচ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে দোকানদান দেলোয়ার হোসেন​কে গ্রেপ্তার ক​রা হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ওই দোকানে ইয়াবা ​বেচাকেনা হয় এমন তথ্যের ভিত্তিতে সকালে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই দোকানে অভিযানে চালায়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। পরে দোকানে তল্লাশি চালালে বিক্রয়ের জন্য মজুত রাখা পাঁচ হাজার ইয়াবা বড়িসহ দোকানদার মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আরও ছয়জনকে পলাতক আসামি করে মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়। গ্রেপ্তার দোকানদারকে দুপুরের দিকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হয়েছে।